
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামীকাল কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো:ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপ প্রবাহ চলবে পাবনা, চুয়াডাঙ্গা,খুলনা, পটুয়াখালী ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৪ এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পড়তে পারেন: ১৫ কাঠায় দেড় লাখ টাকার পেঁপে বিক্রি আশা
গত ২৪ ঘন্টায় মংলা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লা ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফ ২২ মিলিমিটার।
আগামী পাঁচদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. যা অস্থায়ীভাবে ৩০-৪০ কিলোমিটার বেগে বাড়তে পারে।
সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬০ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ৩৯ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























