নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল সারাদেশের কোথাও কোথাও কুয়াশার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে বাড়বে শীত।

আজ শনিবার সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওম ফারুক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। আগামী দুদিনের (৪৮ ঘন্টার) মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে।

দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২২ মিনিটে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২.২ ও সর্বোনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ