
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে। সেইসাথে আগামীকাল ৪ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে দপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ আবহাওয়ার পূর্বাভাসে জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানান, বাংলাদেশ থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে । চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। এছাড়া ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ ঢাকায় উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের গতি ৬ থেকে ১২ কিলোমিটার। আগামীকাল ঢাকায় সূর্যোদয় সন্ধ্যা ৬টা ০১ মিনিট এবং সূর্যাস্ত ৫ টা ২৩ মিনিট। আগামী ২ দিন আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গেছে, বৃষ্টিপাত বাড়তে পারে। তবে, ৫ দিনের আবহওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আর তেঁতুলিয়া সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























