
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৬ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্যে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, খুলনা,বরিশাল , চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তিনি আরও জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের অনেক স্থানে মাঝেমধ্যেই বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে।
আগামী ৪৮ ঘণ্টা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট, শ্রীমঙ্গলে ৩৫ দশমকি ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আগামী পাঁচদিনের বৃষ্টির পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঢাকায় বৃষ্টি হয়েছে সামান্য। ঢাকাসহ অধিকাংশ স্থানে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির যে কোনো বিষয়ে আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো।
এগ্রিকেয়ার/এমএইচ
























