নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের একাধিক বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী দুইদিন সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টা সারাদেশের তাপমাত্রা কমতে পারে।

আজ রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, সারাদেশে মেঘলা আকাশের সাথে রোদ ও বৃষ্টির দেখা মিলতে পারে। কোথাও কোথাও রোদ ও মেঘলা আকাশ থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের বৃষ্টিপাত পরিস্থিতি: দেশের রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

যেমন থাকতে পারে তাপমাত্রা: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুইদিনের বৃষ্টিপাত পরিস্থিতি: আবহাওয়া অফিস জানায়, আগামী দুইদিন (৪৮ ঘণ্টা) বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১০১ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা: বিহার ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচপারে কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ