নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহওয়াবিদ এ.কেেএম রুহুল কুদ্দুছ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া দপ্তর আরোও জানায়, দিনের এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের গতি উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় আপেক্ষিক আদ্রতা ৮২ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট এবং সূর্যোদয় ভোর ৬ টা ৩৫ মিনিট।

এগ্রিকেয়ার/এমএইচ