
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দপ্তর জানায়, দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেইসাথে আগামী ৩ দিনের পূর্বাভাসে বলা হয়েছে- বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
আজ বুধবার (৮ জুন) আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ বজলুর রশিদ এই তথ্য জানিয়েছেন।
এই আবহাওয়াবিদ জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: উকুন মারার মহৌষধ পুদিনা চাষ করুন বাড়ির ছাদে
বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গল ৯৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনা ২২ মিলিমিটার। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়নি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সাতক্ষীরা, যশোর ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।
পড়তে পারেন: কোরবানিতে ভারতের পশু বন্ধ, দেশীয় গরুতেই ঈদ
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৬৫ শতাংশ। আজ সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























