নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম জানান, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ‍এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক  উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৩ মিনিটে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনায় ৬৩ মিলিমিটার।

এগ্রিকেয়ার/এমএইচ