নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসাথে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: বজলুর রহমান জানান, আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ২ দিনের রাতের তাপমাত্রা পরিবর্তন পারে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, আজ সর্বোনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৩.৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ফেনী ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস।  আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৪ মিনিট এবং সূর্যদয় ভোর ৬ টা ১২ মিনিট।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ