আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২১৪.কম:  আগামী দু’দিনের আবহাওয়ার বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। এবং আগামী ৫ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ জুন২০২১) সন্ধ্যা ৬ টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বৃষ্টিপাতের অবস্থ্যা সামান্য পরিবর্তন হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । এবং আগাগী দু’দিনের আবহাওয়ার বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া অঞ্চলে  ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া অঞ্চলে ৪৪ মিলিমিটার।

আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১১ মিনিটে।

সারাদেশে দিনের ও  রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থায় : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমীয় বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিনাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যতম মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান।

কমিউনিটিনিউজ/ এমএএইচ