নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গতকাল দেশের ৪ বিভাগের জন্য দুঃসংবাদ হিসেবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আজকের আবহাওয়া কেমন? যাবে তা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম জানান, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে সেটা খুব বেশি বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্য এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আজ রবিবার এই বৃষ্টি হতে পারে। শনিবার তাপমাত্রা কিছু কমলেও এরপর থেকে আবার বাড়তে থাকবে। আগামীকাল সোমবার ভোরের দিকে কুয়াশা পড়তে পারে।

তিনি আরোও জানান, সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। সেইসাথে আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পড়তে পারেন: সু-খবর দিলো আবহাওয়া অধিদপ্তর

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে,  সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা পরিবর্তিত হয়ে সামান্য বাড়বে।

গত ২৪ ঘন্টায় টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ০৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পড়তে পারেন: আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী?

আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ । আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ