
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেলে দেশের কয়েক অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর, রাজশাহী ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পড়তে পারেন: রাজশাহীতে লিচু চাষিদের পকেটে ঢুকবে ৩১ কোটি টাকা
গত ২৪ ঘন্টায় যশোর ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গল ৪৬ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী পাঁচদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে এবং আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. যা অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার বেগে বাড়তে পারে।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























