নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শনিবার (২৯ মে ২০২১) সারাদেশের কয়েক বিভাগে দমকা ঝোড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, চট্টগ্রাম,  বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনের ( ৭২) ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ৬ টা ৪১ মিনিট এবং সূর‌্যদয় ভোর ৫ টা ১১ মিনিট। সেইসাথে ঢাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় ১০-১৫ কিলোমিটার।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলী ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়া ৩৬ মিলিমিটার।

গতকাল থেকে আজ সকাল ৬ টা পর‌্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া হলো:

আজ কয়েক বিভাগে দমকা ঝোড়োহাওয়াসহ বজ্রবৃষ্টি শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির সব ধরণের সংবাদ, ছবি, ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনাদের নাম দিয়ে সেই সব ছবি, ভিডিও, তথ্য প্রচার করবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন।

এগ্রিকেয়ার/এমএইচ