
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: অবশেষে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৭ জুলাই) ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আজ সোমবার (১৮ জুলাই) থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে।
বিশ্ববাজারে তেলের দাম কমার প্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হলো ১৮৫ টাকা।
এছাড়া সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
পড়তে পারেন: কমানোর ১৭ দিন পরেও আগের দামেই বিক্রি হচ্ছে তেল
তপন কান্তি ঘোষ জানান, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবেন।
উল্লেখ্য, গত মাসের ২৬ জুন প্রতিলিটার তেলে ৬ টাকা দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। অথচ দাম কমানোর কমানোর ১৭ দিন পরেও আগের দামেই বিক্রি হচ্ছে তেল।
পরের দিন ২৭ জুন থেকে কার্যকরের কথা থাকলেও তা এখন পর্যন্ত কেন কার্যকর হয়নি এমন প্রশ্নে কোন উত্তর পাওয়া যায়নি।
বুধবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি লিটার বোতল সয়াবিন বিক্রি হয়েছে ২০০-২০৫ টাকা। সরকারের নির্ধারিত দর ১৯৯ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১৮০ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১৮৫ টাকা।
এগ্রিকেয়ার/এমএইচ
























