নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তিনি জানান, শৈত্য প্রবাহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেণী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলা ও সীতাকুন্ড উপজেলাসহ রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পড়তে পারেন: শখের বশে ইঁদুর চাষে লাখপতি মামুন

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়া  এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়া ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব/ উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৬৯%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৩ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪০ মিনিটে।

সিনপটিক অবস্থায় জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ