নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। এ বৃষ্টি চলমান থাকবে। সেইসাথে বৃষ্টির তালিকায় আজ দেশের ৬ বিভাগ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ। ফলে বৃষ্টির সম্ভবনা বেশি রয়েছে। গতকাল থেকে রাজশাহী, রংপুর, নেত্রকোনায় বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ময়মনসিংহে ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল ঈশ্বরদী ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।

পড়তে পারেন: পাট জাগে পুকুর ভাড়া, বিঘায় গুণতে হচ্ছে দেড় হাজার!

আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে
পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২৮ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ