
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (২৭ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং অন্যান্য ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থান সমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড ও রাঙ্গামাটি ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ১৫ মিলিমিটার।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৩ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে।
পড়তে পারেন: বন্যা পরবর্তী সময়ে করণীয়
এদিকে গতকাল সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি ও সিকিম স্থানসমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, উত্তর-পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে পারে। অপরদিকে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ,সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রতিবেশী দেশ ভারতে ফের ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে বাংলাদেশের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























