ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষকদের সঠিক জ্ঞান না থাকার কারণে তারা দোকানদার বা ব্যবসায়ীদের পরামর্শে নানা কীটনাশক ব্যবহার করেন। তারপরও রোগের সমাধান হয়না। আসুন জেনে নিই আলুর পাতা মোড়ানো রোগের লক্ষণ ও সমাধান।

আলুর পাতা মোড়ানো রোগ (POTATO LEAF ROLL)

এটি Potato Leaf Roll Virus(PLRV) দ্বারা সংঘটিত হয়।এফিড জাতীয় পোকার আক্রমণে এই রোগ ছড়ায়। টিউবারের ভাস্কুলার টিস্যু ধ্বংস করে ফেলে। এটি টিউবারে Net necrosis তৈরি করে অর্থাৎ টিউবারে মৃত কোষ তৈরি করে। এ রোগের ফলে ৫০%-৮০% ফলন কমে যায়।

লক্ষণ
প্রাথমিক লক্ষণ হিসেবে নতুন পাতার প্রান্ত উপরের দিকে (ঘড়ির কাঁটার বিপরীত) ভাঁজ হয়। বিশেষ কান্ডের কাছাকাছি পাতায় এ লক্ষণ আগে দেখা যায়। আক্রান্ত পাতা কিছুটা বিবর্ণ হয়ে যায় এবং ক্রমেই বেগুনী বা লালচে বর্ণ ধারণ করতে পারে। পাতায় হাত দিলে মচমচে মনে হতে পারে। দ্বিতীয় ধাপে সব পাতাতে লক্ষণ দেখা যাবে। আক্রান্ত গাছের বৃদ্ধি থেমে যায়।

প্রতিকার
পোকা দমনে হলুদ আঁঠালো ফাঁদ ব্যবহার করতে হবে।
নিম তেল ৫ মিলিগ্রাম/লিটার পানি+৫ গ্রাম ডিটারজেন্ট বা সাবানের গুঁড়া মিশিয়ে স্প্রে করতে হবে।
সুস্থ সবল গাছ থেকে বীজ সংগ্রহ করুন।

Imidacloprid গ্রুপের ওষুধ ০.৫ মিলিলিটার/লিটার পানিতে বা Thiamethozam গ্রুপের ওষুধ ০.২ গ্রাম/লিটার পানিতে কিংবা Melathion গ্রুপের ওষুধ ২ মিলিগ্রাম/লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

এগ্রিকেয়ার/এমএইচ