
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষকের জানালায় আসছে প্রযুক্তির আলো। তাই কৃষককে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের রোগ- বালাই সঠিক তথ্য ও সমাধান দিতে মদিনা টেক নিয়ে এলো “ডা. চাষী” এ্যাপ।
ময়মনসিংহে ২৪-২৬ মার্চ ২০২০, আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স-২০২২ এ অংশ গ্রহনকারী মদিনা টেক লিমিটেড ২০২০ সাল থেকে অত্যন্ত সুনমের সাথে ” সময়,খরচ ও ফসল বাচান” এই স্লোগান নিয়ে কাজ করে চলেছে। যার তত্বাবধান একদল তরুন কৃষিবিদ ও আইটি ইঞ্জিনিয়ার।
ফসল ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা, ডিজিটালাইজেশন এবং স্বয়ংকৃত ডাটা চালিত কৃষিসেবা নিশ্চিত করা ও খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনে কৃষক-কৃষানীদের ক্ষমতায়ন করা।
প্রধানমন্ত্রী ঘষিত “স্মার্ট ( ডিজিটাল) কৃষিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ” এই স্লোগান বাস্তবায়নে ” ডা. চাষী” কার্যকারী ও সফল ভূমিকা রাখবে।
মদিনা টেক লিমিটেড এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের নারী উদ্যােক্তা আমেরিকা প্রবাসী মদিনা আলী “ডা.চাষী” ডিজিটাল এ্যান্ড্রয়েড এ্যাপস এর উদ্ভাবক।
কৃষকের জানালায় আসছে প্রযুক্তির আলো – তাই কৃষককে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের রোগ- বালাই সঠিক তথ্য ও সমাধান দিতে মদিনা টেক নিয়ে এলো – “ডা. চাষী” এ্যাপ। কৃষিখেত, বাগান ও ছাদ বাগানের এই এ্যাপসের মাধ্যমে ফসলের আক্রান্ত অংশের ছবি তুল্লেই সাথে সাথে জানা যাবে – আপনার ফসলের কি রোগ বালাই হয়েছে। এর প্রতিকারে বালাইনাশক কি ? কি পদ্ধতিতে ব্যবহার করবেন ? এবং আশে-পাশে কোথায় পাবেন ? এর সকল ডিকিটাল সমাধান দিবেন “ডা.চাষী”। আপনার সময়, খরচ ও ফসল বাচান। আজই আপনার অ্যন্ড্রয়ড ফোনে “ডা.চাষী” এ্যাপ- ইনেস্টল করুন।
মেলার “ডা. চাষী” স্টল পরিদর্শন করেছেন মেলার আযোজক গ্রীন ইনোভেশন টেকনোলজি ফার্ম এর চেয়ারম্যান, মোঃ আফজাল হোসেন ভূইয়া, আরো পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মোঃ আশরাফ উদ্দিন, অতিরিক্ত পরিচালক, ময়মনসিংহ, ড. মোহিত কুমার দে, ডিডি, শেরপুর, মোঃ মতিউজ্জামান লাভলু, ডিডি, ময়মনসিংহ, তাহমিনা সদর উপজেলা কৃষি অফিসার এবং জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিঃ এর এমডি, জনাব ইরাদ আলী। পরিদর্শনকারী সকল কর্মকর্তাগনই ” ডা. চাষী ” নিয়ে সন্তষ ও আশাবাদ প্রকাশ করেন এবং “ডা. চাষী” স্মার্ট কৃষিতে যথাযথ ও উপযুক্ত ভূমিকা রাখবেন বলে মত প্রকাশ করেন।
সরাসরি কৃষক-কৃষানীদের কৃষি সেবা, পন্য বিপনন, নূতন প্রযুক্তি সম্প্রসারন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কার্যকারী ও সফল ভূমিকা রাখবে -“ডা.চাষী” এ্যান্ড্রয়েড এ্যাপস। এই এ্যাপস টি মূলতঃ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির মাধ্যমে কাজ করে।
যাতে প্রযুক্তি সহসয়তা দিয়েছেন মদিনা ট্যাগ লিমিটেড এর একদল তরুন কৃষিবিদ ও আইটি ইঞ্জিনিয়ারগন। “প্রযুক্তি কৃষকের মুক্তি” আমার ফসলের আমিই ডাক্তার। তাই ব্যবহার করি “ডা.চাষী” এ্যাপস্। কৃষিখেতে,বাগানে এবং ছাদ বাগানে এই এ্যান্ড্রয়েড এ্যাপের মাধ্যমে ফসলের আক্রান্ত স্থানের ছবি তুল্লে সাথ সাথে জানা যাবে, আপার ফসলের কি রোগ-বালাই হয়েছে? এর প্রতিকারের বালাই নাশক কি ? এবং কি পদ্ধতিতে তা ব্যবহার করবেন এবং আশে পাশে কোথায় পাবেন।
সব ধরনের ইনফরমেশনই থাকবে “ডা. চাষী” এ্যাপে। এ এ্যাপ ব্যবহার করে তাৎক্ষনিক ভাবে আরও জানা যাবে, কৃষি আবহাওয়া, নেয়া যাবে কল সেন্টারের সহায়তা, জানা যাবে সংশ্লিষ্ট কাছের ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর। জানা জাবে প্রধান কৃষি পন্যের চলতি বাজার দর। এই এ্যাপস ব্যবহারের ফলে ; কৃষকের সময় -খরচ ও ফসল বাঁচবে। অর্থাৎ কৃষকের জানালায় প্রযুক্তির আলো।
কৃষিতে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ” ডা.চাষী” এ্যান্ড্রয়েড এ্যাপস বিষয়ে এগ্রিকেয়ার২৪.কমকে তথ্য নিশ্চিত করেছেন কৃষিবিদি সমীরন বিশ্বাস লিড অ্যাগরিকালচারিষ্ট এন্ড প্রডাক্ট কোঅর্ডিনেটর, মদিনা টেক লিমিটেড, ঢাকা।
এগ্রিকেয়ার/এমএইচ
























