Oplus_131072

‘কৃষি আধুনিকায়নে ২৫ বছর মেয়াদি পরিকল্পনা করা হচ্ছে’

কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনে কথা বলছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ন
কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনে কথা বলছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ন

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ন বলেছেন, কৃষি আধুনিকায়নে ২৫ বছর মেয়াদি পরিকল্পনা করতে যাচ্ছে সরকার।

সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের প্রথম অধিবেশনে ‘কৃষকের ন্যায্যতা’ শীর্ষক সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, স্বাধীনতা উত্তর কৃষি ক্ষেত্রে আমরা যতটুকু এগিয়েছি, পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ থাকলে এর সাফল্যের পরিধি আরও বাড়তো। আমাদের কৃষির আধুনিকায়ন সময়ের দাবি।

তিনি বলেন, মাটির ঊর্বরতা অনুযায়ী কোন অঞ্চলে বা কোন মাটিতে কী ধরনের ফসল উৎপাদন ভালো হয়, তা যাচাই করে ফসল উৎপাদনের দিকে এগোতে হবে।

মাটির উর্বরতা নিয়ে কাজ করা হচ্ছে উল্লেখ করে