
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কৃষি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। আজ সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের আগের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে দাপ্তরিক কাজের প্রয়োজনে একই মন্ত্রণালয়ে কর্মরত নাসির-উদ-দৌলাকে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হলো।
জানা গেছে, নাসির-উদ-দৌলা বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
























