
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রোববার (৩০ মে ২০২১) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে কয়েক বিভাগে দমকা ঝোড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (৩০ মে ২০২১) সন্ধ্যা ৬ টার দিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনের ( ৭২) ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট এবং সূর্যদয় ভোর ৫ টা ১১ মিনিট। সেইসাথে ঢাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় ১০-১৫ কিলোমিটার।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ২৩ মিলিমিটার।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এগ্রিকেয়ার/ এমএএইচ
























