
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবিঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এর শিক্ষক সমিত এর ১৫ (পনের) সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নতুন এই কমিটিতে এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেন আহ্বায়ক এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান সদস্য-সচিব নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (৯ জুন ২০২১) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এর দৌলতপুরের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে একটি সভা অনুষ্ঠানের মাধ্যম উপস্থিত শিক্ষকবৃন্দের সর্ব সম্মতিক্রমে ২০২১-২২ এর ১৫ (পনের) সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ড. মো: আসাদুজ্জামান, ডাঃ মুঃ শহিদুল্লাহ, মোঃ আরিফ সাদিক পলাশ, নাহিদ হোসেন, মোঃ আরিফুর রহমান, সবুজ কান্তি নাথ, ফেরদৌস আরা হ্যাপি, ইসরাত খান, ড. মোঃ মেহেদী আলম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আসাদুর রহমান, ড. নৌশিন জাহান এবং নিউটন চন্দ্র পাল। উক্ত আহ্বায়ক কমিটি আগামীতে শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে।
উল্লেখ্য যে, শিক্ষকবৃন্দের মধ্যে শিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক এবং সামাজিক কার্যাবলির বিস্তৃতি ও উন্নয়ন সাধন, শিক্ষকবৃন্দের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষকবৃন্দের সম্মান ও স্বার্থ সুনিশ্চিত রাখা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে সক্রিয় যোগাযোগ স্থাপন করা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে পারস্পারিক সুসম্পর্ক ও যোগাযোগ রক্ষা করে উচ্চ শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করা ও সর্বোপরি শিক্ষকগণের সার্বিক কল্যান নিশ্চিতকরণে সচেষ্ট থাকার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।
এগ্রিকেয়ার/এমএইচ
























