
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: দেশে খাদ্য সংকট হবে না আর মজুদের জন্য স্থান সংকটও হবে না। সেইসাথে গুদামে খারাপ চাল সংগ্রহ করলে সরকার ঐ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
আজ সোমবার ( ২ আগস্ট) পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে খাদ্যের অনেক মজুদ রয়েছে। খাদ্য মজুদের জায়গার অভাব হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে। চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাও খারাপ চাল দিলে সেটা রিজেক্ট করা হচ্ছে। কেউ যদি খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পরিদর্শনকালে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটওয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গুদামে খারাপ চাল সংগ্রহ করলে ব্যবস্থা নেবে সরকার সংবাদের তথ্য এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: কামাল হোসেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























