
ডেস্ক প্রতিবেদ, এগ্রিকেয়ার২৪.কম: গ্যাস-অম্বলের সমস্যায় নিজেকে সুস্থ রাখতে খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে নেয় অনেকেই। কিন্তু অকারণে ওষুধ খাওয়ার পরামর্শ কোনো চিকিৎসকই দেন না। তবে খেতে গিয়ে গ্যাস-অম্বল হলে মুশকিল। তাই রান্নাঘরে থাকা সাধারণ দুটি মসলা দিয়ে একটা পানীয় বানিয়ে নিন। এই পানীয় রোধ করবে গ্যাস-অম্বল।
কীভাবে বানাবেন এই পানীয়?
এক গ্লাস পানিতে ২ টেবিল টামচ জিরা আর ১ টেবিল চামচ জোয়ান একসঙ্গে মিশিয়ে দিন। পানিটি ঢাকা দিয়ে সারারাত রেখে দিন। যদি সারারাত রাখতে না পারেন, তাতেও ক্ষতি নেই। ১ ঘণ্টাও রাখতে পারেন। এবার ঐ পানি ভালো করে ফুটিয়ে নিন। পানি ফোটানোর সময়ে এতে এক টুকরো আদাও মেশাতে পারেন। পানি ছেঁকে নিয়ে চায়ের মতো পান করুন। এতে লেবুর রস ও মধুও মেশাতে পারেন। এই পানীয় খেলে আর ওষুধ খাওয়ার দরকার পড়বে না।
এই পানীয় খেলে কী কী উপকারিতা মিলবে?
জিরে ও জোয়ান দুটির মধ্যেই হজম স্বাস্থ্য উন্নত করার বৈশিষ্ট্য রয়েছে। পেটের নানা সমস্যার সমাধান রয়েছে এই দুই মসলায়। তাই প্রতিদিন খেতে পারেন এই পানীয়। এতে গ্যাস-অম্বলের ভয় থাকবে না এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
যদি হঠাৎ চোঁয়া ঢেকুর দেয়, তখনও খাওয়া যায় জিরা ও জোয়ানের পানি। এমনকী এতে আদার রস মেশালে বেশি উপকার মেলে। আদাও হজমের সমস্যা দূর করতে সহায়ক।
মাত্রাতিরিক্ত খাওয়াদাওয়ার কারণে কোলেস্টেরল বাড়ার ভয় থাকে। কিন্তু এই পানীয় নিয়মিত খেলে সেই ভয়ও আর থাকবে না। কোলেস্টেরলকেও বাগে আনতে সহায়ক জিরা ও জোয়ানের পানি।
























