ডেস্ক প্রতিবেদ, এগ্রিকেয়ার২৪.কম: নিত্যপণ্যের বাড়তি দরে হাঁসফাঁস ভোক্তাদের। সবজি, মাছ, মাংস, ডিমসহ কোনো পণ্যেরই দাম কমার খবর নেই। রাজধানীর বাজারগুলোতে দু-একটি বাদে সব সবজির দামই ৮০ টাকার বেশি। সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম।

রোববার রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, সেনপাড়া, শ্যাওড়াপাড়া, মালিবাগ ও টাউনহল বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আজকের বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, বেগুন (গোল) ১২০ থেকে ২০০ টাকা, বেগুন (লম্বা) ৮০ থেকে ১০০ টাকা, শসা ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা।

এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো ১২০-১৩০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০-৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি পিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ২০-৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আর লাল শাক ৩০ টাকা আঁটি, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৩০ টাকা, পুঁইশাক ৪০-৬০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজকে আকার ও মানভেদে ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। এর মধ্যে ছোট পেঁয়াজ ৭০ টাকা ও বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। দেশি পেঁয়াজ ৮০ টাকা, লাল আলু ২৫ টাকা, সাদা আলু ২৫ টাকা, বগুড়ার আলু ৩০-৩৫ টাকা, দেশি রসুন ৮০-১০০ টাকা, চায়না রসুন ১৩০-১৪০ টাকা, চায়না আদা ১৮০-২০০ টাকা, ভারতীয় আদা মানভেদে ১৬০-১৮০ কেজি দরে বিক্রি হচ্ছে।

দেখা গেছে, প্রতিকেজিতে ক্রস জাতের পেঁয়াজের দাম বেড়েছে ৫-১০ টাকা করে। আর কেজিতে চায়না আদার দাম বেড়েছে ২০ টাকা করে। এছাড়া প্রতি কেজিতে বগুড়ার আলুর দাম কমেছে ৫ টাকা, দেশি রসুনের দাম কমেছে ২০ টাকা, চায়না রসুনের দাম কমেছে ১০-২০ টাকা করে।

চড়া মুরগির দাম

আজ বয়লার মুরগি ১৮০-১৯০ টাকা, কক মুরগি ২৮০-২৯০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৫৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি ডজন মুরগির লাল ডিম ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকা, হাঁসের ডিম ১৮০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকা কেজি দরে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে।

এছাড়া বাজারে আকার ও ওজন অনুযায়ী রুই ৪০০-৭০০ টাকা, কাতল ৩০০-৬০০ টাকা, কালিবাউশ ৪০০-৭০০ টাকা, চিংড়ি ৮০০-১৪০০ টাকা, কাচকি ৪০০-৫০০ টাকা, কৈ ২৫০-১২০০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা, শিং ৪০০-১২০০ টাকা, টেংরা ৬০০-১০০০ টাকা, বেলে ১০০০-১২০০ টাকা, মেনি ৬০০-৮০০ টাকা, বোয়াল ৭০০-১২০০ টাকা, রূপচাঁদা ১০০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দাম

বাজারে মুদিপণ্যের দামে কোনো পরিবর্তন আসেনি। প্রতিকেজি প্যাকেট পোলাও চাল ১৫৫ টাকা, খোলা পোলাও চাল মানভেদে ৯০-১৩০ টাকা, ছোট মসুর ডাল ১৫৫ টাকা, মোটা মসুর ডাল ১০৫ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারি ডাল ১০০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা, ছোলা ১১০ টাকা, মাষকলাই ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৭২ টাকা, কৌটাজাত ঘি ১৪৫০-১৫৫০ টাকা, খোলা ঘি ১২৫০ টাকা, প্যাকেটজাত চিনি ১১০ টাকা, খোলা চিনি ১০০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৩০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এলাচি ৪৭৫০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১২৮০ টাকা, সাদা গোল মরিচ ১৩৫০ টাকা ও কালো গোল মরিচ ১১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।