ছবি: এআই

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ছাদবাগানে সবজি চাষের আনন্দ আলাদা। তবে ভালো ফলনের জন্য মৌসুম বুঝে চাষ করা জরুরি। বছরের সময়ভিত্তিক পরিকল্পনা করলে একই জায়গা থেকে বারবার ফলন পাওয়া সম্ভব।

সুবিধার জন্য বছরকে তিন ভাগে ধরে ছাদবাগানের সবজি নির্বাচন করা যায়। কিছু সবজি আছে, যেগুলো বছরের বেশির ভাগ সময়ই চাষ করা যায়।

অক্টোবর থেকে ফেব্রুয়ারি

এ সময়ে তাপমাত্রা কমতে থাকে। ছাদবাগানসহ সব জায়গায় সবজির বৈচিত্র্য বেশি দেখা যায়।
এই সময়ে চাষযোগ্য সবজি হলো—
শসা, টমেটো, লাউ, কুমড়া, কাঁচামরিচ, ক্যাপসিকাম (অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে চারা রোপণ ভালো), লেটুস, লালশাক, পালংশাক, সরিষা পাতা, পেঁয়াজ পাতা, মুলা, বেগুন, করলা, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, বরবটি, ঝিঙে, শিম, স্কোয়াশ, ফুলকপি, বাঁধাকপি।
স্ট্রবেরির চারা সাধারণত সেপ্টেম্বর থেকে লাগানো শুরু হয়। তরমুজ জানুয়ারিতে বীজ বপণ করলে ভালো ফলন দেয়।

মার্চ থেকে জুন

এ সময় তাপমাত্রা বাড়তে শুরু করে। গ্রীষ্মকালীন সবজি চাষের উপযোগী সময়।
এই সময়ে চাষ করা যায়—
ঢ্যাঁড়স, চালকুমড়া, কাকরোল (জুনে রোপণ ভালো), রকমেলন, পুঁইশাক, পাটশাক, ডাটাশাক, পটল, সজিনা, ধুন্দুল, বেগুন, কাঁচামরিচ, গ্রীষ্মকালীন টমেটো, চিচিঙ্গা।

জুলাই থেকে সেপ্টেম্বর

বর্ষাকালীন আবহাওয়ায় কিছু সবজি ভালো হয়।
এই সময়ে চাষযোগ্য—
শসা (সেপ্টেম্বরে রোপণ ভালো), কাঁচামরিচ, লাউ (সেপ্টেম্বরে রোপণ ভালো), বেগুন, শিম (বারোমাসি জাত সারা বছর, মৌসুমি জাত সেপ্টেম্বরে ভালো), ঝিঙে।

এ সময়ে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শসা চাষে কিছুটা সমস্যা হয়। স্ত্রী ফুল কম আসতে পারে, ফলে ফলন তুলনামূলক কম হয়।

সারা বছর তুলনামূলকভাবে চাষযোগ্য

কাঁচামরিচ, বেগুন, শিম (বারোমাসি), টমেটো ও করলা বছরের বিভিন্ন সময় চাষ করা যায়। তবে এদেরও নির্দিষ্ট মৌসুমে ফলন সবচেয়ে ভালো হয়।

মৌসুম অনুযায়ী চাষ করলে ছাদবাগানে কম পরিশ্রমে ভালো ফলন পাওয়া সম্ভব।