নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বালাইনাশক বাজারজাতকরণ প্রতিষ্ঠান জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের “ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট” পদে যোগদান করেছেন কৃষিবিদ সমীরন বিশ্বাস।

এর আগে তিনি প্রশিকা, কেয়ার বাংলাদেশ, উদ্দিপন এবং সর্বশেষ তিনি “খ্রিস্ট্রীয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” (সিসিডিবি)তে কৃষি- বীজ এবং বায়োচার সেক্টরে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

সমীরন বিশ্বাস একজন কৃষিবিদ এবং তিনি একাধারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কৃষি ব্যক্তিত্ব। সমীরন বিশ্বাস দুই-যুগের বেশী সময় ধরে ব্রি, বারি, ইরি, ডিএই, এসসিএ, বিএডিসি, বার্ক, কৃষি-মন্ত্রনালয়, সিমিথ,এ্যাকসেস-এ্যগ্রীকালচার এবং হারভেস্টপ্লাস এর সাথে থেকে দেশের প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানীদের সাথে মাটি ও ফসলের উন্নয়ন সহ কৃষিতে নূতন প্রযুক্তি ও জাত সম্প্রসারন, কৃষিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, কৃষি পন্য সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন এবং সর্বপরি পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রেখে চলছেন। তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। আমরা তার এই নূতন দায়িত্ব ও কর্মজীবনের উন্নতি ও মঙ্গল কামনা করি।

এগ্রিকেয়ার/এমএইচ