নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কে এম রুহুল কুদ্দুছ জানান, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থায় বলা রয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সন্দীপ ৩৪.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিট। এবং সূর্যদয় ভেঅর ৬ টা ৪ মিনিট।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ