
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ভোর থেকেই ঘন কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বেশকিছু অঞ্চলে এর প্রভাবও দেখা গিয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো: আবুল কালাম মল্লিক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তিনি আরোও জানান, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কমে গেলেও দিনভর ঝলমলে রোদ থাকায় দিনের বেলা শীত কম অনুভূত হচ্ছে। আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৫ দশমিক ৫, ময়মনসিংহে ১২ দশমিক ৭, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৭, রাজশাহী ১২ দশমিক ০, রংপুরে ১৩ দশমিক ০, খুলনায় ১৪ দমমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৯ মিনিট। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩৯ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























