
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: আব্দুর রহমান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরোও বলা হয়, আজ সন্ধ্যা ৬ ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে (০৮-১৫) কিঃ মিঃ। সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৬ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। কমতে পারে বজ্রসহ বৃষ্টির পরিমাণ।
সিনপটিক অবস্থাঃ মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























