
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে দেশের ঢাকাসহ ৬ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (৬ জুন) আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এই আবহাওয়াবিদ জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: উকুন মারার মহৌষধ পুদিনা চাষ করুন বাড়ির ছাদে
সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাট ৪৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়নি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পড়তে পারেন: কোরবানির পশু কিনে বাড়িতে যেসব যত্ন করবেন
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৭২ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























