
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: তিন সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো:হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা তিন সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে
পরিণত হয়েছে। এটি আজ সন্ধ্যা ০৬ টায় (১১ নভেম্বর ২০২১) তামিলনাড়ু–র উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল (১৩.০ক্ক উত্তর অক্ষাংশ এবং ৮০.৪ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) । এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে (১১ নভেম্বর ২০২১) চেন্নাই এর নিকট দিয়ে উত্তর তামিলনাড়ু- দক্ষিণ অন্ধ্রউপকূল অতিক্রম করতে পারে।
পূর্বাভাসঃ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রাঃ সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর /উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২% আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ১২ মিনিটে।
৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, আজ সর্বোনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৩.৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























