
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পদ্মা নদীতে হজো চালাক নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বিশাল আকৃতির দুটি কাতল মাছ। এই দুই কাতলের দাম ৪১ হাজার ৬০০ টাকা।
বুধবার (১৭ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় মাছ দুটি ধরা পড়ে।
মাছগুলো বিক্রির জন্য ঘাটে আনলে ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ একটু ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, সকালে মাছ দুটি সরাসরি জেলের কাছ থেকে কিনে নিই। পরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করি।
এগ্রিকেয়ার/এমএইচ
























