
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সেইসাথে শক্তি হারিয়ে হচ্ছে দূর্বল। সারা দেশে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৯ টায় সোমবার (৬ ডিসেম্বর ২০২১) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপিতে জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে।
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ বেঁকে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২২-৪৩ মি.মি) থেকে ভারী (৪৪-৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে বলেও পৃথক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সেইসাথে আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রচারিত হবে না।
এগ্রিকেয়ার/এমএইচ
























