
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের একাধিক এলাকায় দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশা। এছাড়া আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের কয়েক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বুধবারের (১৯ জানুয়ারি) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে। অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের সিলেট বিভাগ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে নদীর আশপাশের এলাকায় মাঝারি ধরনের কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলে নদী অববাহিকার কোথাও কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চতাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রাজশাহীতে ১০ দশমিক ২, ঈশ্বরদীতে ১০ দশমিক ৩, বগুড়ায় ১১ দশমিক ৬, বদলগাছীতে ১০ দশমিক ২, তাড়াশে ১২ দশমিক ৪, সৈয়দপুরে ১১, ডিমলায় ১১ দশমিক ৭, রাজারহাটে ১২, টাঙ্গাইলে ১৩, শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর বাইরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায় ২৪ দশমিক ৪, চট্টগ্রামে ২৫ দশমিক ৫, খুলনায় ২৩ দশমিক ৫, রংপুরে ২২ দশমিক ৮, রাজশাহীতে ২১ দশমিক ৭, বরিশালে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৮ শতাংশ। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে আর সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিব লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























