ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। ৪১ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৬৩৪ জনে।

আরও পড়ুন:বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়াল

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩২ হাজার ৯৭০ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি।

আরও পড়ুন:দেশে মৃত্যুর মিছিলে আরও ৪১ জন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে গত ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণহানি শিরোনামে সংবাদের তথ্য বাংলা নিউজ২৪.কম থেকে সংগ্রহ করা হয়েছে।