
নওগাঁ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁ মডেল টাউন এলাকা শোভাবর্ধনের লক্ষ্যে প্রধান সড়কের রোড ডিভাইডারে বৃক্ষরোপণ শুরু হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে অর্ধ-শতাধিক নানা জাতের শোভাবর্ধন ও ফলজ গাছের চারা রোপন করা হয়।
গত শনিবার (২৪ অক্টোবর ২০২০) বিকেলে শহরের বালুডাংগা বাসস্টান্ড সঙলগ্ন মডেল টউনের উদ্যোক্তা মো. আবু হাসনাত গুলু ও আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে এই বৃক্ষরোপণ করা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়,পুরো এলাকাকে সবুজের আচ্ছাদিত করে গড়ে তুলতে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
নওগাঁ পৌরসভার পর এই প্রথম ব্যক্তি উদ্যোগে সড়কের ডিভাইডারে শোভাবর্ধন ও ফলজ বৃক্ষরোপণ করা হচ্ছে। এতে বিভিন্ন মহল থেকে আয়োজকদের অভিনন্দন জানানো হয়েছে। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























