পবিপ্রবিতে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের

পবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: পবিপ্রবিতে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সম্মানিত শিক্ষক ড. মোঃ আহসানুর রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাহিদ হোসেন নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র বরিশাল এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ ক্যাম্পাসে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের এর ২০২০-২১ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২০) বার্ষিক বনভোজনে কুয়াকাটায় গিয়ে এ বছরের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পাশাপাশি নতুন এ কমিটির ঘোষণা দেয়া হয়।

নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রণয় তরফদার। পূর্ববর্তী কমিটির সভাপতি ড. ননী গোপাল সাহা এর অনুপস্থিতিতে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন পূর্ববর্তী কমিটির কার্যকরী সদস্য-১ ড. অসীত কুমার পাল ও সাধারণ সম্পাদক মোঃ সামিউল শিমুল।

এছাড়া নবগঠিত কমিটির অনান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ আল জাবির বাপ্পি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহমুদুল হাসান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সাইফ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন আশিক, দপ্তর সম্পাদক মঞ্জুর মোর্শেদ মৃদুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারিকুর রহমান তারেক, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হুদা, শিক্ষা বিষয়ক সম্পাদক  রোমানা আক্তার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরা ইয়াসমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক শবনম বিনতে ঐশি, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ শাওন হোসেন, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, কার্যকরী সদস্য পদে- সাবেক সভাপতি ড. ননী গোপাল সাহা, হাবীবুল্লাহ শেখ, মেহজাবিন হিয়া, সাজ্জাদ হোসাইন, মোঃ আহসান হাবীব।

পবিপ্রবিতে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করায় নতুন এ কমিটির প্রতিটি সদস্যকে এগ্রিকেয়ার২৪.কম এর পরিবার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আরও পড়ুন: পবিপ্রবি’র সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যে ৬৩ মেধাবী শিক্ষার্থী