পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলীর পরিচালনায় ও সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু। এ সময় স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

রাজশাহীর পুঠিয়ায় অবৈধ কারেন্ট জাল ধ্বংশ করেছেন উপজেলা মৎস্য অফিস। শনিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ঝলমলিয়া হাটে অভিযান চালায় মৎস্য অফিস। এ সময় মৎস্য কর্মকর্কাদের উপস্থিতি টেরপেয়ে কারেন্ট জাল বিক্রেতারা হাটের মধ্যে তাদের দুই হাজার মিটার অবৈধ জাল ফেলে পালিয়ে যায়।

পরে ওই জাল গুলো জব্দ করা হয় এবং শনিবার দুপুরে তা আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

এগ্রিকেয়ার/এমএইচ