
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আবারও বাংলাদেশের সকল সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৯টার আবহাওয়ার এক সতর্ক বার্তায় এ সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ আবহাওয়ার পূর্বাভাসে জানান, ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং আর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গানা ও এর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি দুর্বল অবস্থায় রয়েছে।
তিনি আরোও জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টির প্রবণতা আরও দুদিন থাকতে পারে। হেমন্তের শুরুতে এই সময়টায় দিনে রোদের তেজ থাকলেও ভোর রাতে তাপমাত্রা কমে হিম হিম ভাব থাকছে।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝড়োবৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসাথে কয়েক অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাদারীপুর ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরায় বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ ৯১ মিলিমিটার।
এগ্রিকেয়ার/এমএইচ
























