
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে দেখা যায় ২ দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা, কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, ২ দিনের ( ৪৮) ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, ঢাকা, নোয়াখালী, রাজশাহী ও অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিট এবং সূর্যদয় ভেঅর ৫ টা ১৩ মিনিট। সেইসাথে ঢাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় ১০-১৫ কিলোমিটার যা অস্থায়ী দমকায় ২৫-৩৫ কিলোমিটার।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস। সিলেট ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নিকলী ৫০ মিলিমিটার।
গতকাল থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া হলো:

সন্ধ্যায় রাজশাহীসহ কয়েক অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির সব ধরণের সংবাদ, ছবি, ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনাদের নাম দিয়ে সেই সব ছবি, ভিডিও, তথ্য প্রচার করবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























