নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সারাদেশের কয়েক বিভাগে বিকাল থেকে শুরু হতে পারে দমকা ঝড়োহাওয়াসহ ভারী বর্ষণ। এমনই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১ জুন ২০২১) সন্ধ্যা ৬ টার দিকে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়  অস্হায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে সেইসাথে দেশের কোথাও কোথাও  মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

ঢাকায় বাতাসের গতি-দিক দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ী দমকায় ৩০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে  ।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ১০৩ মিলিমিটার।

আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১১ মিনিটে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সিনপটিক অবস্থাঃ লঘুচাপের এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

এগ্রিকেয়ার/ এমএইচ