নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বিকেলে ৫ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, খুলনা,বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু”এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা পরিবর্তন হিসেবে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ-পশ্চিম /পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮% । আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ১৪ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, আজ সর্বোনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৩.৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ