নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বিক্ষুব্ধ সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে নিন্মচাপে রূপ নিয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে কয়েক অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ (১৪ সেপ্টেম্বর, ২০২২) দুপুর ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারি (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিন্মচাপে পরিণত হয়েছে। এটি ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবেদমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। সমূদ্রবন্দরসমূহ ও উপকূলীয় এলাকায় ঝড় বয়ে যেতে পারে।

সিনটপিক মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের ৪১ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গা ১২১ মিলিমিটার। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৩ (তিন) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হয়ে বৃষ্টি প্রবনতা বাড়তে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ৩১ দশমিক ৩ এবং সর্বোনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হাতিয়া ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ০৭ মিনিট।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৪ মিনিটে। দেশের সর্বো্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলা ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ