নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল ভোর থেকে দেশের ৫ অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ৬ থেকে ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে দুই অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে নতুন বছরের শুরুতে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কুয়াশার তথ্যে বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টির তথ্যে অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারে সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ২২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয়  ভোর ০৬ টা ৪০ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা এ সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ