মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পুকুর, নদী, ধানের জমিতে মাছ চাষ, ঘরের মধ্যে মাছ চাষ করে সাম্বলম্বী হতে চায় অনেকে। আসলে মাছচাষ ততটা সহজ বিষয় নয়। বাণিজ্যিকভাবে মাছচাষ শুরু করে লোকসানে পথে নেমেছেন এমন ঘটনাও কম নয়। তাই জানা প্রয়োজন কিভাবে মাছ চাষ শুরু করবেন, পরামর্শ কোথায় পাবেন? এমন প্রশ্নে মাছ চাষে মৎস্য অফিস কিভাবে সহযোগিতা করে বা কি বিষয়ে জানতে চান সে সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকা প্রয়োজন।

প্রথমত, মাছচাষ শুরু করতে চাইলে জেলা কিংবা উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। এরপর আশেপাশের অভিজ্ঞ ও পুরাতন মাছচাষিদের কাছে থেকে পরামর্শ নিতে হবে। বাণিজ্যিকভাবে যেসব চাষি মাছচাষ করেন তাদের খামার পরিদর্শন করতে হবে।

দ্বিতীয়ত, আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌছানোর উদ্দেশ্যে মৎস্য অধিদপ্তর “মৎস্য চাষের পরামর্শ সমূহ” নামক একটি অটোমেটিক মাছ চাষ অ্যাডভাইস সিস্টেম চালু করেছে।

পড়তে পারেন: কিভাবে মাছ চাষ শুরু করবেন, পরামর্শ কোথায় পাবেন?

এর মাধ্যমে কোন মৎস্যচাষি বা অন্য কোন ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে ( “মৎস্য চাষের পরামর্শ সমূহ” )ওয়েব পোর্টালে প্রবেশ করে মৎস্য চাষের যাবতীয় পরামর্শ পাবেন। এর মাধ্যমে কার্প মিশ্র চাষের পরামর্শ , গলদা চাষের পরামর্শ, পাঙ্গাস চাষের পরামর্শ, ধান খেতে মাছ চাষের পরামর্শ, মাছের রোগবালাই সনাক্তকরণ উল্লেখযোগ্য। তবে, এই পোর্টালটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে।

সেজন্য দেখে নিন মৎস্য অফিস থেকে কতটা সেবা আপনি পেতে পারেন:-

ক্রঃ নং

সেবা সমুহ

সেবা গ্রহনকারী

সেবা প্রদানের সময়সীমা

মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/পরিকল্পনা গ্রহনের মাধ্যমে জনগনের পুষ্টি যোগানের সহায়তা প্রদান ।মৎস্য চাষী/উদ্যোক্তাঅফিস সময়ে
মৎস্য চাষ ভিত্তিক প্রশিক্ষন / মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান ।মৎস্য চাষী/উদ্যোক্তাঅফিস সময়ে
অফিসে আগত মৎস্য চাষীদের মৎস্য বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান ।মৎস্য চাষী/উদ্যোক্তাঅফিস সময়ে
মৎস্য চাষ সম্প্রসারনের লক্ষ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা ও সেবা প্রদান ।মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবিঅফিস সময়ে
মৎস্য চাষে আধুনিক উপকরণ ও যন্তপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সেবা প্রদান।মৎস্যচাষী/ উদ্যোক্তা/মৎস্যজীবিঅফিস সময়ে
বানিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা ও সেবা প্রদান ।মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবিঅফিস সময়ে
দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণ সহায়তা সেবা প্রদান।মৎস্য চাষী/উদ্যোক্তা/জনগনঅফিস সময়ে
মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র /ডিপো পরিদর্শন এবং সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখায় পরামর্শ সেবা প্রদানমৎস্য চাষী/উদ্যোক্তা/জনগনঅফিস সময়ে
জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা ।মৎস্য চাষী/উদ্যোক্তা/জনগনঅফিস সময়ে

 

মাছ চাষ ছাড়াও জলজ চাষ বিষয়ে জানতে জেলা-উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের পরামর্শ দানের পাশাপাশি প্রকল্পে সুবিধা দেওয়ার সুযোগ থাকলে সরকার যথাযথভাবে সহযোগিতা প্রদান করবে।

 

এগ্রিকেয়ার/এমএইচ