
নিজিস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার (৫ সেপ্টেম্বর ২০২০) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
পূর্বাভাসে বলা হয় যে ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গপসাগরে অবস্থান করছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২০) যশোর দেশের সর্বোচ্চ আপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে।
























