নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর কাঁচাবাজারে সবজির দাম ক্রমশই বেড়েই চলেছে। গতসপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সেইসাথে সোনালী মুরগি ২৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

বাজারে তেলের দাম বেড়েছে কেজি প্রতি ৪ টাকা, চিনি ২ টাকা, গরু ও মুরগির মাংস কেজি প্রতি ১০ টাকা ও ডিমের হালি প্রতি বেড়েছে ৪ টাকা। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী নগরের সাহেব বাজার, মাস্টার পাড়া এবং মনিচত্বর সবজি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

বিক্রেতারা বলছেন, বন্যা ও অতিরক্তি বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরিতে নষ্ট হয়েছে সবজির আবাদ। ফলে বাজারে সরবরাহ কম। এতে করে সবজির চাহিদাও বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির সরবরাহ কম থাকায় কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা।

সুশীল স্টোরের মালিক এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, ৫ লিটারের রুপচাঁদা তেল বিক্রি হচ্ছে ৬৯৫ টাকা, তীর ৬৭৫ টাকা, ফ্রেশ ৬৭০ টাকা, বসুন্ধরা ৬৭৫ টাকা, চিনি কেজি প্রতি ৭৮ টাকা, মসুর ডাল ১০০ টাকা, সোনা মুগ ১৪০ টাকা, ছোলা বুট ৭০ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, কালাই ডাল ১৩০ টাকা, লবন ৩০ টাকা। চালের বাজারে আটাশ চাল ৫০ টাকা, মিনিকেট ৬০ টাকা, জিরাশাল ৬০ টাকা, বাসমতি ৬৮ টাকা, পায়জাম ৬০ টাকা, নাজিরশাল ৬৬ টাকা, কাটারিভোগ ৮৫ টাকা, শরনা ৪৮ টাকা, কালজিরা ৮০ থেকে ৯০ টাকা, চিনিগুড়া ৯৫ থেকে ১০০ টাকা, আউশ ৫৫ টাকা, বালাম ৬৫ কেজি দরে বিক্রি হচ্ছে।

আকরাম আলী নামের সবজি বিক্রেতা জানান, পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫ টাকা, রসুন কেজি প্রতি ৮০ টাকা, আদা ১০০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারে করলা ৬০ টাকা, পটল ৩০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ঢেড়স ৪০ টাকা, বরবটি ৫৫ টাকা, গাজর ১০০ টাকা, আলু ২০ টাকা, শসা ৬০ টাকা, লাউ ৩০ টাকা, শিম ১২০ টাকা, কুরিকচু ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০। অন্য দিকে একই সবজি পাশের বাজার মাষ্টার পাড়ায় কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা কম দরে বিক্রি হচ্ছে।

নগরের মাছ ব্যবসায়ী সুমন হোসেন এগ্রিকেয়ার২৪.কম কে জানান, রুই কেজি প্রতি ২২০ থেকে ৪৫০ টাকা, কাতল ১৬০ থেকে ৬৫০ টাকা, চিতল ৪৫০ টাকা থেকে ৮৫০ টাকা, সিলভর ও অন্যনো কার্প জাতীয় মাছ ১৩০ থেকে ৩০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। বেড়েছে ইলিশ মাছের দাম। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ১৬০০ শ’ টাকায়। অন্যদিকে কমেছে দেশি ও নদীর মাছের দাম। ৫০ থেকে ১৫০ টাকা কমে দেশি ও নদীর মাছ বিক্রি হচ্ছে ৪০০ শ’ থেকে ৮০০ টাকা

মুরগি দোকানী সুমন হোসেন জানান, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৫০ টাকায়, খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগি ১৪০ টাকা, সোনালী মুরগি ২৬০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ