নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাতেই কয়েকটি অঞ্চলে কালবৈশাখী হানা দিতে পারে।সেইসাথে দেশের কয়েক বিভাগে ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আগামী ৫ দিন সারাদেশে আবহাওয়ার তেমন কোন পরিবর্তন নেই।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ৩৬.০ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।

আজ সন্ধা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৯ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২২ মিনিটে।

রাতেই কয়েকটি অঞ্চলে কালবৈশাখীর হানা সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।

এগ্রিকেয়ার/এমএইচ